জেলার সংবাদ

স্বামী , স্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি অবৈধ সম্পদের অভিযোগ

  প্রতিনিধি 4 October 2026 , 4:01:00 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ  স্বামী মো.  আইয়ুব আলী পাসপোর্ট অধিদপ্তরের সহকারী  পরিচালক এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তিনটি আলিশান বাড়িসহ বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা তাঁদের রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি চাকরি ও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে মো. আইয়ুব আলী বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী নাজনীন আক্তারের নামেও বিভিন্ন সম্পদ এবং ব্যবসায় বিনিয়োগের তথ্যের কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, রাজধানীর বাইরে গ্রামাঞ্চলে জমি ও বসতভিটা, বিভিন্ন যানবাহন এবং অন্যান্য ব্যবসায়ও বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। এসব সম্পদের কিছু অংশ বেনামি বা অন্যের নামে রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ