প্রতিনিধি 20 November 2026 , 3:44:56 প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ সংবাদদাতাঃ মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর শহরের একটি খাল থেকে নিখোঁজ যুবকরে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ।
নিখোঁজ যুবক সদর উপজেলার বেতিলা- মেতিরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিহাদুল ইসলাম আফির ( ২১) ।

শুক্রবার দুপুরে সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। পরে খালের পাড়ে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার খালের পাড়ে আরিফের জুতা পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়, তিনি পানিতে পড়ে গেছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর জুতা পাওয়ার স্থান থেকে ৬০ ফুট দূরে পানির নিচে তার মরদেহ পাওয়া যায়।সংবাদ সাবস্ক্রিপশন
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। পরে পানির নিচ থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জিহাদুলের নিখোঁজের খবর পায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
















