Uncategorized

বায়রা ইউপির চেয়ারম্যান প্রার্থী বশির আহদ স্বপনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 21 November 2026 , 7:53:00 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১ নং বায়রা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ড ( চারাভাঙ্গা ) এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রদল নেতা বশির আহমেদ স্বপন এর সমর্থনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আগামী ইউপি নির্বাচনে অত্র এলাকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ এশা বায়রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চারাভাঙ্গা গ্রামের ‘ চারাভাঙ্গা মুহাম্মাদিয়া হাফিজিয়া আশরাফুল উলুম মাদরাসা ও এতিমখানা‘ মাঠে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বশির আহমেদ স্বপনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এ্যাড. আব্দুল আজিজ মো. দলিল উদ্দিন মিয়া. আব্দুল কাদের মিয়া, মো. ফিরোজ খান, মো. বিল্টু মিয়া, মো. জাহিদুল ইসলাম , মো. আবু সাঈদ খান, আব্দুস করিম মিয়া, মো. আব্দুর রাজাক, মো. আব্দুর রহিম মিয়া, মো. ফিরোজ আলম, মো. শাখাওয়াদ হোসেন , মো. সোলাইমান মিয়া, আনোয়ার হোসেন , মো. ছমির , আব্দুস সোবহান, সিংগাইর উপজেলা জাসাস সভাপতি খোরশেদ আলম, মো. ফরহাদ হোসেন প্রমুখ ।

সভায় অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত মানুষের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ব্যক্তিরা বশির আহমেদ স্বপনের প্রতি তাঁদের সমর্থন জানান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন।

চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ স্বপন বলেন, “আসুন পরিবর্তন আনি, উন্নয়নের পথে এগিয়ে যাই। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমাদের প্রিয় বায়রা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি।”
বক্তারা বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থেকে সেবার মানসিকতা নিয়েই তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং বায়রা ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বশির আহমেদ স্বপন ভাই রাজনীতিকে ইবাদত মনে করে কাজ করে আসছেন এবং আগামী দিনেও সেটি অব্যাহত থাকবে। তিনি প্রাথমিকভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে নিজ গ্রামবাসীর সমর্থন নিয়ে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড ও গ্রামের মানুষের কাছে যাবেন, তাদেরও মতামত নিবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে বায়রাকে একটি সেবাধর্মী আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে বির্নিমাণের লক্ষ্যে কাজ করতে চান। তারা আরো বলেন, আমাদের বায়রা ইউনিয়নের সাবেক প্রয়াত চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ এর রেখে যাওয়া সুনাম এবং বশির আহমেদ স্বপন ভাই তার ব্যক্তিগত সুনাম নিয়ে বায়রা ইউনিয়ন বাসীদের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ চান ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: Uncategorized

আমি আপনাদের সন্তান, একটা বারের জন্য আমার পাশে থাকুন- বায়রা ইউপি‘র সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ স্বপন

বায়রা ইউপির চেয়ারম্যান প্রার্থী বশির আহদ স্বপনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজিস্ট্রেশন বিভাগ বাংলাদেশের কর আদায়ে ২য় বৃহত্তম সেক্টর – আইনমন্ত্রী

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

বাড্ডার নতুন সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করলেন , আলী আজগর

ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এক দিনে পৃথক স্থানে তিন প্রার্থীর মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত