জেলার সংবাদ

দেশের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব- খাদ্যমন্ত্রী

  প্রতিনিধি 14 November 2026 , 2:21:06 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃদেশের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব বলে দাবী করেন খাধ্যমন্ত্রী ও মানিকগঞ্জ – আসনের মাননীয় সংসদ সদস্য আফরোজা কান রিতা । তিনি আরো মনে করেন খাদ্যনিরাপত্তা শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয় “ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভান্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর ।
শনিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় খাদ্যমন্ত্রীর নিজ জেলা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী আমন ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আফরোজা খানম রিতা বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কার্যকর বিতরণব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সরকারি গুদামে পর্যাপ্ত ধান ও চালের মজুত গড়ে তুলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম সচল রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগ্রহমূল্য নির্ধারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের মূল্য পরিশোধে কোনো ধরনের বিলম্ব করা যাবে না বলেও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এবং সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ।

এদিকে ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে সংগ্রহ করা হবে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন। মানিকগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২২ মেট্রিক টন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: জেলার সংবাদ

দেশের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব- খাদ্যমন্ত্রী

রেজিস্ট্রেশন বিভাগ বাংলাদেশের কর আদায়ে ২য় বৃহত্তম সেক্টর – আইনমন্ত্রী

সিংগাইরে ৩য়বারের মতো বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা ১৪ নভেম্বর

ধল্লার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল হাসান মিয়ার পথসভা