জেলার সংবাদ

চেয়ারম্যান পদকে ক্ষমতার আসন হিসেবে নয়, বরং জনগণের সেবা করার একটি সুযোগ হিসেবে দেখি – বশির আহমেদ স্বপন

  প্রতিনিধি 26 October 2026 , 4:02:52 প্রিন্ট সংস্করণ

মো. ইউনূস আলী সুমন ঃ জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বায়রা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি, মরহুম জালাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান , ভালো মনের মানুষ, নিরহংকারী ব্যক্তি ,জনদরদি, কর্মীবান্ধব নেতা, আসন্ন বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ স্বপন বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারটি হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ার , সেই চেয়ারম্যানের চেয়ারটিকে জনপ্রতিনিধিরা ক্ষমতার আসন হিসেবে অনেকেই বিবেচনা করে, আমি কিন্ত সেই চেয়ারম্যানের পদকে ক্ষমতার আসন হিসেবে দেখিনা , বরং এটাকে জনগনের সেবার করার একটি সুযোগ হিসেবে দেখি । কারণ এই চেয়ারটিতে বসে স্থানীয়ভাবে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড,সাধারণ জনগণের প্রকৃতি সেবা যেমন, ওয়ারিশান সার্টিফিকেট, নাগরিক সনদ , জন্ম, মৃত্যুর সনদ , বিভিন্ন ধরনের ভাতার কার্ড এগুলো গ্রামের সবচেয়ে বেশি প্রয়োজন তারা যদি এই সেবাগুলো পরিষদে এসে সাথে সাথে নিয়ে যেতে পারেন তাহলে কোনো জনপ্রতিনিধির উপর সাধারণ মানুষের ক্ষোভ থাকেনা । আমি ব্যক্তিগত ভাবে নিজস্ব টাকা দিয়ে এই বায়রা ইউনিয়নে অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করে দিয়েছি কিন্ত সেটা যথেষ্ট নয়, স্থানীয় উন্নয়নের জন্য সরকার থেকে যে বাজেট আসে সেই টাকা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলেই একটি ইউনিয়ন উন্নত হতে সময় লাগে না। আমি যদি আপনাদের ভোট , দোয়া ও আল্লাহপাকের ইচ্ছায় এই বায়রা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমি আপনাদের কথা দিলাম মাত্র কয়েক বছরের মধ্যে বায়রা ইউনিয়নকে একটি আধুুনিক মডেল ইউনিয়ন হিসেব গড়ে তুলবো ইনশাআল্লাহ । কারণ আমি জনগণের সেবা করার জন্য রাজনীতি বা জনপ্রতিনিধি হতে এসেছি আমি আমার নিজের টাকা দিয়ে গরীব, অসহায় মানুষের সেবা করবো কিন্ত সরকারের দেয়া অর্থ সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করলে তা হবে মানুষের বড় পাওয়া । জন সাধরাণ জনগণের প্রতি এমন মন্তব্য করেন বায়রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. বশির আহমেদ স্বপন । গত ২৫ অক্টোবর ( রবিবার ) বিকালে বায়রা ইউনিয়নের চরজামালপুর গ্রামে তার নির্বাচনী ওয়াদাপূর্ণ লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন। তাঁর ভাষ্য, মানুষের ভালোবাসা ও উৎসাহ তাঁকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ভাবতে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে বায়রা ইউনিয়নকে একটি উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বশির আহমেদ স্বপন বলেন, “আমি নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছি না, আমি নিজেকে বায়রা ইউনিয়নের একজন সেবক হিসেবে দেখতে চাই। এ যাবৎকাল মানুষের সেবা করে আসছি। যতদিন বেঁচে থাকব, ইনশাআল্লাহ, ততদিন জনগণের সেবক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সেবা করে যেতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার মানুষ তাঁকে নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন। তাঁদের ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে জনসেবা করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। বায়রা ইউনিয়নের মানুষ তাঁকে ভালোবাসেন বলেই তাঁরা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। নির্বাচনে জয়ী হলে বায়রা ইউনিয়নকে সিংগাইর উপজেলার অন্যতম উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বশির আহমেদ স্বপন ।

তিনি বলেন, “আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে বায়রা ইউনিয়নকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ। বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করব। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করতে চাই।” তাঁর বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি নীতিমালা, বরাদ্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধিবিধান অনুসরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

স্থানীয় সূত্রে জানা যায়, বশির আহমেদ স্বপন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে বায়রা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা চলছে। চরজামালপুর এলাকার আশিক নামের এক ব্যক্তি তাঁর সম্পর্কে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, বশির আহমেদ স্বপন ব্যক্তি হিসেবে ভালো ও সাদা মনের মানুষ। তাঁরা আশা করেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে দল-মতনির্বিশেষে মানুষ তাঁর পাশে দাঁড়াবেন। তাঁরা আরও প্রত্যাশা করেন, নির্বাচিত হলে তিনি বায়রা ইউনিয়নের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবেন এবং রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।

বায়রা ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব, উন্নয়ন পরিকল্পনা এবং জনসাধারণের প্রত্যাশা পূরণের বিষয়গুলোকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বশির আহমেদ স্বপনের বক্তব্য ও উন্নয়নের প্রতিশ্রুতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে তাঁর প্রার্থিতা, দলীয় সিদ্ধান্ত এবং আসন্ন নির্বাচনে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এখনো চূড়ান্তভাবে স্পষ্ট নয়। নির্বাচনের সময় ঘনিয়ে এলে বায়লা ইউনিয়নের নির্বাচনী পরিস্থিতি আরও পরিষ্কার হবে। সব মিলিয়ে সিংগাইর বায়রা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যিনিই নেতৃত্বের দায়িত্ব পান, তিনি যেন এলাকার উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেন। চরজামালপুর গ্রামের বাসিন্দারা মনে করেন বশির আহমেদ স্বপন এর প্রয়াত পিতা জালাল উদ্দিন আহমেদ এই বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন । তার পিতার সুনাম ও তার ব্যক্তিগত ইমেজ দিয়ে তিনি বায়রা ইউনিয়নবাসী মন জয় করে চেয়ারম্যান নির্বাচিত হবেন এটাই আমাদের বিশ্বাস ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ