প্রতিনিধি 27 October 2026 , 6:25:04 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ঃ
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভা, দোয়া, গ্রাহকদের মিষ্টিমুখ ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সিংগাইর পৌরশহরের ইজ্ঞিনিয়ার রিয়াজ উদ্দিন ভবনের ২য় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখা কার্যালয় থেকে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, গ্রাহক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ীগণ অংশ নেন।
আলোচনা সভায় আইএফআইসি ব্যাংক সিংগাইর উপশাখার কর্মকর্তাগণ বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
তাঁরা আরও বলেন, সময়ের সঙ্গে ব্যাংকিং খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা, প্রযুক্তির ব্যবহার ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আইএফআইসি ব্যাংকও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী শাখায় আসা গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন এবং দীর্ঘদিনের সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আইএফআইসি ব্যাংক সিংগাইর উপশাখার- অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন বলেন ‘আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। দীর্ঘ এই পথচলায় গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ধরে রেখে আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই।
আলোচনা শেষে আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে এক দোয়া মাহফিল ও সকলের অংশগ্রহনে কেকে কেটে শুভ শুচনা করা হয়। এসময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন , জয়নাল কম্পিটারের মো. ইসমাঈ হোসেন মক্কি, ।শফিকুল ইসলাম স্বপন মো. এলিম বাদশা মো. আব্দুল আলী ,। শ্যামল মো,. ইউনুছ মিয়া , মোসা, নাজমা বেগম মোসা, আসমা বেগম মো , সাইফুল ইসলাম মো. মনির হোসেন । আহামুদ্দল মো. সোহেল রানা, উত্তম সাহা মো. মহিম দেওয়ান মো. গিয়াস উদ্দীন, মোা. অপু খান মো. রিপন হোসেন , কার্তিক সাহা . মো. শামছুল হক ,সুব্রত সাহা মো. জাহাঙ্গীর আলম , মো. রাকিব হোসেন , মো. কহিনুর রহমান প্রমুখ ।














