প্রতিনিধি 21 October 2026 , 4:52:11 প্রিন্ট সংস্করণ

আব্দুল্লাহ আল মামুন ঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১ নং বায়রা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন
সমাজবেসক তরুণ রাজনীতিবিদ মোঃ বশির আহমেদ স্বপন ।
স্থানীয় রাজনীতির পরিচিত মুখ বশির আহমেদ স্বপন বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের কৃতি সন্তান ও বায়রা ইউনিয়ন পরিষদ সাবেক প্রয়াত চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ এর ৪ র্থ সন্তান । স্কুল ও কলেজ জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বশির আহমেদ স্বপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা । বর্তমানে বায়রা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও মরহুম জালাল উদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ।
নিজের রাজনৈতিক আদর্শ ও প্রয়াত পিতা এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ এর রেখে যাওয়া সুনাম এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে বশির আহমেদ স্বপন বলেন, ‘আমি ছাত্র জীবন থেকেই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।
তার দীর্ঘ দিনের প্রবাস জীবন থেকে পাওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চাকে তিনি ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন করতে চান। চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে— সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদ হট লাইন সেবা চালু করার অঙ্গিরাক করেন যাতে করে ইউনিয়ন এর প্রতি মানুষ পরিষদে বসে যোগাযোগ করতে পারে ও আধুনিক পাঠাগার স্থাপন, এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এছাড়া, মাদক ও চাঁদাবাজি নির্মূলে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন।
বশির আহমেদ স্বপন বলেন, ‘আমি আপনাদের শাসন করতে আসিনি, সেবা করতে এসেছি। তাই আমার শরীরে এখনো তাজা রক্ত, মনে অদম্য সাহস আর হৃদয়ে এলাকার মানুষের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। আমি ইউনিয়ন পরিষদের প্রতিটি নাগরিক সেবা—যেমন জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদসহ অন্যান্য সেবাকে দালালমুক্ত এবং সম্পূর্ণ ডিজিটাল করতে চাই।
নারীদের স্বাবলম্বী করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য আধুনিক চাষাবাদের সুযোগ তৈরির বিষয়েও তিনি তাঁর রূপরেখা তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এবার পরিবর্তন চায় এবং তিনি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ ১ নং বায়রা ইউনিয়ন গড়ে তুলতে পারবো। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা অতীতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কর্মকাণ্ড দেখেছেন। আমি আমার সততা, অভিজ্ঞতা এবং পরিশ্রম দিয়ে ইউনিয়নবাসীকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।

















