জেলার সংবাদ

দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ মোশারফ হোসেন

  প্রতিনিধি 16 October 2026 , 6:15:57 প্রিন্ট সংস্করণ

 সাটুরিয়া ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ
 মানিকগঞ্জ জেলার মাসিক কল্যাণ সভায় ( সেপ্টেম্বর) পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া  থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন । এর আগে  জুলাই মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার  (১৫ অক্টোবর) মানিকগঞ্জ জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ  জেলার পুলিশ সুপার  মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম ।
। সভায় জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন সূচকে পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
মূল্যায়নে সাটুরিয়া থানার সার্বিক কার্যক্রম বিবেচনায় ওসি মোহাম্মদ মোশারফ হোসেনকে  সেপ্টেম্বর  মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পরে পুলিশ সুপার  মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম । কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
 দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সাটুরিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ওসি মোহাম্মদ মোশারফ হোসেন  বলেন, এ অর্জন সাটুরিয়া থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টদের মতে, একটি থানার পারফরম্যান্স শুধু গ্রেপ্তার বা উদ্ধার অভিযানের সংখ্যায় সীমাবদ্ধ নয়; অপরাধ প্রতিরোধ, মামলা তদন্তের মান, দ্রুত পুলিশি সেবা, জনসম্পৃক্ততা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়গুলোও এর সঙ্গে সম্পৃক্ত। সে বিবেচনায় একই বছরে দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া সাটুরিয়া থানার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ