জেলার সংবাদ

ঘিওরে গাঁজাসহ এক যুবক আটক

  প্রতিনিধি 4 October 2026 , 4:08:54 প্রিন্ট সংস্করণ

 ঘিওর ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশ ৪০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে ।  আটককৃত গাঁজা ব্যবসায়ীর উপজেলার  পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকার  আখিনুর ইসলাম ওরফে বাবু (২৪)  ।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ছোট পয়লা গ্রামে আখিনুরের বাড়ির সামনে অভিযান চালায় । খড়ের পালার পশ্চিম পাশের ফাঁকা জায়গায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয় । পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আখিনুর গাঁজা বিক্রির উদ্দেশ্যে তা নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ঘিওর থানায় মামলা হয়েছে । মামলাটি করা হয়েছে ৩ অক্টোবর; মামলা নম্বর ৩। ঘিওর থানার এসআই মোহাম্মদ মাসুদ রানা মামলাটি তদন্ত করছেন ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ