রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপিতে আহবায়ক মিল্টন সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন

  প্রতিনিধি 1 November 2026 , 4:44:30 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্ট ঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন এর (প্রশাসক ) শফিকুল ইসলাম মিণ্টনকে আহবায়ক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে
রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে আরও বলা হয়, আংশিক আহ্বায়ক কমিটি আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে ১ হাজার ৬১৪ ভোটার ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার। এর আগে তিনি জাতীয়তাবাদী যুবদলের সহ–সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন।

অপরদিকে, সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন এসএম জাহাঙ্গীর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মহানগর উত্তর বিএনপির একাধিক নেতাকর্মীর নামে জড়িত থাকার অভিযোগ আসার পরই এমন সিদ্ধান্ত নেয় বিএনপি।
কালবেলা/এমআই/এমএ/এসওআর