জেলার সংবাদ

সিংগাইরে নিজ খরচে কাঠের ব্রীজ নির্মাণ করে দিলেন বায়রা ইউপি‘র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ স্বপন

  প্রতিনিধি 21 November 2026 , 6:21:00 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১ নং বায়রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নয়াবাড়ি ও চরনয়াবাড়ি গ্রামের সংযোগস্থলে ধলেশ্বরী নদীর ওপর স্থানীয়দের সহযোগিতায় ও নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন সাবেক ছাত্র নেতা , বায়রা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি , জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আসন্ন বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ স্বপন ।

স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন বশির আহমেদ স্বপন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেতুটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

জানাযায়, ধলেশ্বরী নদীতে বর্ষা মৌসুমে রশি টানা একটি নৌকায় বছরের অর্ধেক সময় চর নয়াবাড়ির কয়েক হাজার মানুষ পারাপার হয়ে থাকেন। বাকি সময়টা এলাকার মানুষ মিলে ব্রীজ তৈরি করে পারাপার হন। এ বছর বশির আহমেদ স্বপন চরনয়াবাড়ি মানুষের কথা বিবেচনা করে তার নিজ খরচে ধলেম্বরী নদীর একটি কাঠের ব্রীজ নির্মাণ করে দেন। এতে খুশি হয়েছেন ঐ অঞ্চলের সাধারণ মানুষ । ২১ নভেম্বর শনিবার বিকালে সরেজমিনে গিয়ে কথা হয় চর নয়াবাড়ি গ্রামের কয়েকজন মানুষের সাথে তাঁরা বলেন, ধলেশ্বরী নদীতে নৌকার পানি শুকিয়ে গেলে নদীতে কাঠ বা বাঁশের সাঁকো দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। চরনয়াবাড়ি এলাকা হতে এই একটি মাত্র যাতায়াতের রাস্তা এখানে গ্রামবাসীর উদ্দ্যোগে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে । আমাদের চরনয়াবাড়ি গ্রামের শত শত মানুষ, প্রতিদিন বায়রা বাজার. বায়রা ইউনিয়ন পরিষদ, সিংগাইর উপজেলা, মানিকগঞ্জ জেলা সদর, প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন কাজে নদীর ওপার যেতে হয় । শক্ত, মজবুত কাঠের ব্রীজটি হওয়ায এখন আর কোনা দুর্ঘটনা ঘটবে না । কাঠের এই ব্রীজ দিয়ে, অটোরিক্সা, মোটরসাইকেল, ভ্যানগাড়ি করে এখানকার কৃষক তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে ন্যায্যমূলে বিক্রি করতে পারবে । আমার চেয়ারম্যান পদ প্রাথী বশির আহমেদ স্বপনের প্রতি কৃতজ্ঞ । তারা আরো বলেন, যে মানুষটি চেয়ারম্যান নির্াচিত হওয়ার আগেই জনগণের নানা সমস্যার কথা চিন্তা করে জনগনের উপকারের জন্য নিজের টাকা খরচ করে সাধারণ মানুষের সেবা করছেন আমরা তার সাথেই আছি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্াচনে আমরা তাকেই ভোট দিয়ে চেয়ারম্যান বানাবা ইনশাআল্লাহ ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ