প্রতিনিধি 21 September 2026 , 3:18:40 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ‘গোবিন্দল জনতা সংঘ ‘ কর্তৃক আয়োজিত ‘ গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ট্রফিরমোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গত ১৯ সেপ্টেম্বর ( শনিবার ) সিংগাইর পৌর এলাকার পশ্চিম গোবিন্দল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোড়ক উম্মোচন উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কতৃপক্ষ ।
সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন,গোবিন্ধল জনতা সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল আলম রানা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , সিংগাইর উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু , গোবিন্দল জনতা সংঘের সাবেক সভাপতি মো. আবুল হোসেন , ক্রীড়াবীদ শাহানুর রহমান শাহিন,সোনালী ব্যাংক সাবেক,ম্যানাজার মো.রফিকুল ইসলাম,সাবেক মেম্বার সাহাবুদ্দিন,সিংগাইর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ,ইউপি সদস্য খোরশেদ আলম,কে এফ সি বিকস স্বত্ত্বাধিকারি আবুল কাশেম,বিশিষ্ট ব্যবসায়ী মো.সাদেক হোসেন,মো.আরিফুর রহমান প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে গোল্ডকাপ ট্রপি উম্মোচন করা হয়।
ট্রফি উম্মেচন অনুষ্ঠানের প্রধান অতিথি আশরাফুল আলম রানা বলেন , অদম্য ইচ্ছেশক্তি আর কঠোর পরিশ্রম করলে তা ব্যথা যায়না। আমি তার প্রমাণ আমার বাড়ি মানিকগঞ্জের মফস্ল গ্রামে যেগ্রামে নেই কোনে খেলার মাঠ তার পরও আমি অদম্য শক্তি , কঠোর অনুশলীন করে আমি জাতীয় ফুটবল দলের অধিনায়ক হয়েছিলাম । গোবিন্ধল গোল্ডকাপের মাধ্যমে স্থানীয় ফুটবলার তৈরি হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তারা অবদান রাখতে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,গোবিন্ধল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্ধোধন হবে আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার । খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করবে খেলাটি হবে নকআউট পর্ব । গোবিন্ধল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে যে ৮টি দল অংশ করছেন , সিংগাইর উপজেলার আনোয়ার – আমিনুর ফুটবল একাডেমী বালুরচর , জামশা, কাঁলাচান মিয়া স্পোটিং ক্লাব এন্ড একাডেমী , তালেবপুর, জামিংত্তা মুক্তাঙ্গণ সংঘ, যুগের আলো সমিতি, বায়রা, হরিরামপুর উপজেলার ফয়সাল এফ,সি ফুটবল িএকাদশ ,
শুরু হবে ২৮ সেপ্টেম্বর। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ৮ টি দল অংশগ্রহন করবে। খেলায় অংশগ্রহন করতে ১৫ হাজার টাকা এন্ট্রি ফি প্রদান করতে হবে। দল চ্যাম্পিয়নদের জন্য থাকছে ২১ ক্যারেট ২ ভরি স্বর্ন ও ২৫ ভরি রূপার কাপ ও রানার্স আপ ১ ভরি স্বর্ন ও ২৫ ভরি রূপার কাপ।