প্রতিনিধি 27 October 2026 , 1:13:26 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ এক রাতে, দোকানে চুরি , মাদক সেবন, মাদক বিক্রি, ওয়ান্টেভূক্ত সাজাপ্রাপ্ত ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন নারীসহ মোট ২২ জন আসামীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ । আটকৃতদের ২৭ অক্টোবর ( মঙ্গলবার ) দুপুরে পুলিশ পাহারায়ে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম । সিংগাইর থানা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ( সোমবার ) থানা এলাকার বিভিন্ন স্থান হতে তাদের আটক করে পুলিশ । এর মধ্যে ২৬ অক্টোবর দুপুরে উপজেলার চারিগ্রাম বাজারে একটি স্বর্ণের দোকানে ক্রেতা সেজে উক্ত দোকান হতে ৩৯ ভরি রুপা চুরি করে পালিয়ে যাওয়ার সময় একজন পুুরষসহ দুই নারী চোরচক্রকে আটক করে স্থানীয়রা পরে তাদেরকে সিংগাইর থানা পুলিশের হাতে সপর্থ করা হয়। পরে ঐ তিনজনের বিরুদ্ধে উক্ত ব্যবাসয়ী বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন । আটক কৃত তিন চোরদ্বয় হলো , কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩)। অপরজন হলেন চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার জারিফ (৩৫)। একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে থানার এস আই দিলীপ কুমার বিশ্বাস রাত্রিকালীন মোবাইল ডিউডি চলাকালীণ সময়ে জানতে পারেন সিংগাইর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের জৈনিক জামাল উদ্দিনের ছেলে মো. রানা হোসেন ( ২৬ ) এর একতলা বিল্ডিংয়ের নিচতলায় দুইজন পুরুষ ও দুইজন নারীসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় লোকজন তাদের আটক করেছে । পরে সেখানে গিয়ে পুলিশ সদস্য দিলীপ কুমার বিশ্বাস তাদের বিভিন্ন প্রশ্ন করলে তারা কোন সঠিক উত্তর দিতে না পারায় তাদের ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে পুলিশ বাদী ২৯০ ধারায় মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয় । ২৯০ ধারায় যাদের নামে মামলা দায়ের করা আজিমপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রানা হোসেন ( ২৬), সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামের কাশেদ বেপারীর ছেলে রাকিব হোসেন ( ৩১) , সিংগাইর পৌর এলাকার কাশিমনগর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হেনা আক্তার ( ২৬) , মো. সাইফুল ইসলামের মেয়ে জান্নাতুল বুশরা (১৬) । এর পর রাত ২ টার দিকে এস আই দিলীপ কুমার বিশ্বাস সিংগাইর গবাদিপশুর হাটের সামনে থেকে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে পৌর এলাকার ৬ নং ওয়ার্ড ( আঙ্গারিয়া ) মহল্রার মৃত কাজেম আলীর ছেলে মো. রাকিবুল হাসান প্রাপ্ত, ( ২৪) , দুলাল সরকারের ছেলে প্রদীপ সরকার ( ২৮) , মো. সবজাল হোসেনের ছেলে মো. তাজুল ইসলাম (২৭) কে আটক করে । পরে তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ (৬) আটক করে কোর্টে পাঠানো হয় । ২৬ অক্টোবর রাত আনুমানিক আড়াই টার দিকে পৌর এলাকার কাশিমনগর বাসস্ট্যান্ড থেকে মাদকদ্রব্য সেবনের অপরাধে মোট ৭ জন আটক করে। আটকৃত ব্যক্তিরা হলো, সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সলিম দেওয়ানের ছেলে মো. দ্বীন ইসলাম (৪২) , মামুন মিয়ার ছেলে নিশাত ওরফে রিপন (১৮), বেগুনটেউরী গ্রামের মৃত লাল চান বেপারীর ছেলে মো. বাহাদুর বেপারী (২৬), আব্দুস সাত্তার মিয়ার ছেলেন মো. শাহের হোসেন ( ২৩). সিংগাইর পৌর এলাকার ২নং ওয়ার্ড আজিমপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মো. রাজ আহেমদ ( ১৯) , মো. আতাউল হকের ছেলে মো. ফারুক হোসেন (২৫) , মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ছেলামাতি গ্রামের মৃত গফুর মাঝির ছেলে রুবেল হোসেন ( ৪৪ ) । একই তারিখে থানার এ এস আই আব্দুল জলিল সাজাপ্রাপ্ত ১ জনসহ দুই জন ওয়ান্টেভূক্ত আসামীকে আটক করে। ওয়ারেন্টভূক্ত ২ জন আসামীরা হলো , চান্দহর ইউনিয়নের চর চামটা গ্রামের সবুজ আলীর ছেলে মো. আলমাছ হোসেন ( ৩৫) এবং গোলড়া গ্রামের হবি মিয়ার ছেল মো. সাব্বির হোসেন । একই তারিখ বিকাল সাড়ে তিন টার দিকে উপজেলার বলধারা গ্রামের পুরাতন জমিদার বাড়িতে ইয়াবা সেবন বিক্রির অপরাধে থানার এস আই মো. রেজাউল করিম – ২ তিনজনকে আটক করে , আটককৃত ব্যক্তিরা হলে বলধারা গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে মো. আলমাছ মোল্রা ( ৪০) . মৃত আব্দুল আলীর ছেলে মো. শাহাদত হোসেন (৩৯) এবং মৃত আফসার মোল্লার ছেলে মো. জসিম উদ্দিন মোল্লা ( ৪৮) । সিংগাইর অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন. গত ২৬ অক্টোবর সিংগাইর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের মোট ২২ জন আসামীকে আটক করে। আটককৃতদের প্রত্যোক ২৭ অক্টোবর দুুপুরে কোর্টের প্রেরণ করা হয়েছে ।

















