প্রতিনিধি 24 October 2026 , 3:02:56 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ এই পূথিবীতে আমার বাবা, মা , বড় ভাই বেঁচে নেই । আপনারা আমার বাবা, মা , বড় ভাই । আমি আপনাদের সাখে মিলেমিলে থাকার জন্য এই ধল্লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে মাঠে নেমেছি । আপনারা আমাকে যখন যেভাবে ডাকবেন আমি সেইভাবে কারো সন্তান, কারো বড় ভাই হয়ে আপনাদের ডাকে সাঁড়া দিবো ইনশাআল্লাহ কিন্ত আপনারা আমাকে কোনো ভাবে একা ছেড়ে চলে যাইয়নে না । আপনাদের নিয়ে আমার ভয় হয় কারণ আজকে এই ভূমদক্ষিণ গ্রামের প্রায় ১ হাজার মানুষ আমাকে ভালোবেসে আমার ডাকে সাড়া দিয়ে এই রাত্রিকালীন উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন । আপনারা আমাকে ভালোবেসে আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন আপনাদের এই ভালোবাসা আমি কি দিয়ে শোধ করবো । আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারি , এমন আবেগঘন কথাবার্তা বলে তিনি রাত্রিকালীন উঠান বৈঠকে উপস্থিত প্রায় ১ হাজার সাধারণ ভোটারদের মন জয় করে ফেলেন । গত ২৩ অক্টোবর ( বৃস্পতিবার) সন্ধায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া ধল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ( ভূমদক্ষিণ ) গ্রামেবাসী কৃর্তৃক আয়োজিত রাত্রিকালীন উঠানে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমি ধল্লা ইউনিয়নের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে তাদের পরামর্শক্রমে পরিষদের সকল কাজ সম্পূর্ণ করবো। আমি চেয়ারম্যাসন থাকাকালীন কোন নাগরিক পরিষদে গিয়ে নাগরিক সনদ, জন্মনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট সহ যেকোনো ধরনের সেবা মুর্হুতের মধ্যে করে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ । চেয়ারম্যান পদ প্রার্থী আল হাসান মিয়া বলেন, ঢাকা সবচেয়ে কাছের উপজেলা সিংগাইর তার মধ্যে ধল্লা ইউনিয়ন হলো ঢাকার নিকটে ইউনিয়নটি দুপাশে ঢাকার সাভার ও ধামরাই উপজেলা । সাভার ও ধামরাই উপজেলার উন্নতি দেখলে হিংসা লাগে কিন্ত ধল্লা ইউনিয়নটি ঢাকা এতো কাছের হওয়া সত্তেও খুবই অবহেলিত । আপনাদের ভোট ও দোয়া এবং মহান আল্লাহপাকের ইচ্ছায় যদি আপানাদের সেবক হতে পারি তাহলে আপনাদের সকলকে সাথে ধল্লা ইউনিয়নকে একটি আধুনিক , মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ । মো. নুরুল ইসলাম(নুরু মোল্লার ) সভাপতিত্বে ও মো. নাসির উদ্দিন আহমেদ ( নান্নু মোল্লার ) সঞ্চালনায় উক রাত্রিকালীন উঠান বৈঠকে অরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাদের )কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মাজহারুল ইসলাম পায়েল , ধল্লা ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত চেয়ারম্যান তালেব আলী মোল্লার ছেলে মো. নুরুলহুদা টোকন , মো. জাহাঙ্গীর আলম ,মো. আওলাদ হোসেন, ধল্লা ৯ নং ওয়ার্ড ( ইউপি সদস্য ) মো. ইহসাক খান, মো. হারুন মিয়া, আব্দুল মিয়া , মো. উজির মোল্লা , আক্কাস আলী , মো. হুকুম আলী, আবুল কালাম মিয়া , মো. বাহের মোল্লা, আব্দুর রহিম মিয়া , সফজাল খান , রুহুল আমিন, ওমেদ আলী বিশ্বাস,মো. আব্দুল হালিম মোল্লা, আব্দুস সাত্তার , আব্দুল খালেক মিয়া ,মো.আফসার উদ্দিন ,মো. আব্দুস সালাম ,আবেদ আলী গোয়াল , নুরু মোল্লা, মো. আবেদ হোসেন , মো. আদু মিয়া প্রমুখ ।

















