প্রতিনিধি 23 October 2026 , 6:17:09 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯নং ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব মো. আল হাসান মিয়া তার ধল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ( ভূমদক্ষিণ ) গ্রামবাসীদের সাথে উঠান বৈঠক করেছেন । গত ২৩ অক্টোবর ( শুক্রবার ) সন্ধায় ভূমদক্ষিণ গ্রামের সাবিনা ইয়াসমিন মালা আক্তারের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । ন মো. নুরুল ইসলাম(নুরু মোল্লার ) সভাপতিত্বে ও নাসির উদ্দিন আহমেদ (নান্নু মোল্লার )সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া ।উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাদের )কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মাজহারুল ইসলাম পায়েল , ধল্লা ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত চেয়ারম্যান তালেব আলী মোল্লার ছেলে মো. নুরুলহুদা টোকন , মো. জাহাঙ্গীর আলম ,মো. আওলাদ হোসেন, ধল্লা ৯ নং ওয়ার্ড ( ইউপি সদস্য ) মো. ইহসাক খান, মো. হারুন মিয়া, আব্দুল মিয়া , মো. উজির মোল্লা , আক্কাস আলী , মো. হুকুম আলী, আবুল কালাম মিয়া , মো. বাহের মোল্লা, আব্দুর রহিম মিয়া , সফজাল খান , রুহুল আমিন, ওমেদ আলী বিশ্বাস,মো. আব্দুল হালিম মোল্লা, আব্দুস সাত্তার , আব্দুল খালেক মিয়া ,মো.আফসার উদ্দিন ,মো. আব্দুস সালাম ,আবেদ আলী গোয়াল , নুরু মোল্লা, মো. আবেদ হোসেন , মো. আদু মিয়া প্রমুখ । রাত্রিকালীন এ উঠান বৈঠকে প্রায় ১ হাজার নারী পুরুষ সাধারণ ভোটারগণ উপস্থিত হন । এ সময় বক্তারা বলেন, একজন প্রকৃত জনপ্রতিনিধি হতে হলো তার মধ্যে যে ধরনের গুন থাকতে হয় তার সবগুলো গুনই মো. আল হাসান মিয়ার মধ্যে আছে । তাই আমরা এই ইউনিয়নের সকল ভোটারগণ এক সাথে হাতে হাত রেখে সবাই একবাক্যে এবার মো. আল হাসান মিয়াকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবো ইনশাআল্লাহ । তারা আরো বলেন , আল হাসান মিয়ার মনের ভীতরেও যেমন বাহিরেও , তেমন তিনি একজন সহজ- সরল মানুষ । মো. আল হাসান মিয়া আমাদের এই ধল্লা ইউনিয়নের প্রতিটি অসুস্থ ব্যক্তির খোঁজখবর রাখেন । তার সাধ্যেমতো ঐসব রোগীদের আর্থিক সহযোগিতা করেন । মো. আল হাসান মিয়া এ পর্যন্ত ধল্লা ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তা নির্মাণ ও সংস্কার করে দিয়েছেন নিজের টাকায় । তিনি সকাল থেকে গরীব রাত পর্যন্ত নিজে পায়ে হেটে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তার জন্য ভোট কমনা করছেন এবং ঐ সমস্ত বাড়ির লোকজনদের প্রতি খোজঁ খবর নিচ্ছেন । তাই আমরা এবার আমাদের ইউনিয়ন বাসীদের জন্য একজন সৎ . ভালো মনের মানুষ পেয়েছি চেয়ারম্যান প্রার্থী হিসেবে । আমরা ধল্লা ইউনিয়নবাসী এবার আল হাসান মিয়া ভোট দিয়ে চেয়ারম্যান বানাবো ইনশাআল্লাহ । চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া ভোটারদের উদ্দেশে বলেন, আমি এজন এতিম সন্তান , মহান আল্লাহপাকের নৈকট্য লাভের আশায় আপনাদের সেবার জন্য জন্য চেয়ারম্যান বা জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছি । আমি আপনাদের শাষক নয়, সেবক হয়ে কাজ করতে চায় । আমি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় । আপনারা আমাকে আপনাদের পায়ের নিচে ঠাই দিবেন, আমি যেন সকলকে সাথে আগামী দিনের পথ চলতে পারি এবং একটি আধুনিক, মডেল ধল্লা ইউনিয়ন গড়তে পারি ।

















