প্রতিনিধি 20 October 2026 , 6:54:18 প্রিন্ট সংস্করণ

ধামরাই ( ঢাকা ) সংবাদদাতাঃ ঢাকা জেলার ধামরাই থানায় কর্মরত পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কে রাজারবাগ রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে ঘুষ গ্রহণের দাবী ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
ওসি জানান, এএসআই আল মামুনকে রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তবে কী অভিযোগের ভিত্তিতে তাঁকে সেখানে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাসী এলাকায় মো. হান্নান মৃধা নামের এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন এএসআই আল মামুন।
হান্নান মৃধার পরিবারের অভিযোগ, আটকের পর তাঁকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তাঁর স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ পরিবারের। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেওয়া হলেও পরে আরও ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই এএসআই আল মামুনকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত আদেশ তিনি পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, তাঁকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে—লিখিত আদেশ পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়নি বলেও জানান ওসি।

















